পাকিস্তানে গাড়ি বহরে হামলায় ১৫ জন নিহত

পাকিস্তানে একটি গাড়ি বহরে অতর্কিত হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। গাড়ির বহরটি করাচি থেকে বন্দরনগরী গোয়াডায় যাচ্ছিল। গাড়িতে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন। গাড়ির বহরে নিরাপত্তা বাহিনীর গাড়ি ছিল। নিহতের মধ্যেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যানগভ জানিয়েছেন, হামলায় সাত থেকে আটজন অংশ নিয়েছে। —আলজাজিরা