টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ১৬ অক্টোবর ) সকালে উপজেলার রাজাফৈর গ্রামের পল্টনপাড়া থেকে একই রশিতে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
তারা হলেন-একই গ্রামের মোছা. আলেয়া খাতুন (৩৯) ও মো. শাজাহান মিয়া (৩৫)। তাদের দুইজনের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তারা দু’জন গোপনে বিয়ে করেছিলো বলেও জানায় এলাকাবাসী।
অভিমান করে তারা দু’জন একই রশিতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলের জেল-জরিমানা
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম