টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহা ও তার পুত্র রবিসহ ৭ হত্যা মামলার অন্যতম আসামি এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমান মইবা (৭১) মারা গেছেন।
শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি মারা যান। মাহবুবের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সসহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাহবুবের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামে। তার পিতার নাম মাওলানা আব্দুল ওয়াদুদ। তিনিও রাজাকার ছিলেন।
শুক্রবার মাহবুবের স্ত্রী রওশনারা খানম এবং কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত
কারাগারের সিনিয়র জেল সুপার জানান, ২০১৯ সালের ২৭ জুন দানবীর রনদা প্রসাদ সাহা ও তার পুত্র রবি সাহাসহ ৭ হত্যা মামলায় মাহবুবুর রহমানের মৃত্যুদণ্ড হয়। মৃত্যুদণ্ডের পর থেকেই তিনি কারাগারে ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শুক্রবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এসি