নবম-দশম শ্রেণির বিজ্ঞান

২১। কোনো লেন্সের ক্ষমতা +3D বলতে কী  বোঝায়? লেন্সটি কোন ধরনের এবং কেন ?

উত্তর:লেন্সটি উত্তল। এটি প্রধান অক্ষের ৩ মিটার দূরে আলোকরশ্মিগুচ্ছকে মিলিত করবে।

২২। লেন্সের ক্ষমতা -2D হলে এর সম্পর্কে লিখ।

উত্তর:লেন্সটি অবতল এবং এটি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মিকে এমনভাবে অপসারিত করে যে, এগুলো কোনো লেন্স থেকে ৫০ সেমি দূরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়।

২৩। চোখের উপাদানগুলো লিখ।

উত্তর:চোখের উপাদানগুলো হলো:

১. চোখের লেন্স

২.অ্যাকুয়াস হিউমার

৩.ভিট্রিয়াস হিউমার

২৪। আমরা কীভাবে দেখতে পাই?

উত্তর:আলো যখন কোনো বস্তুতে আপতিত হয়ে আমাদের চোখে প্রতিফলিত হয় তখনই আমরা বস্তুটি দেখতে পাই।

২৫। একজন স্বাভাবিক বয়স্ক লোকের এই দূরত্ব কত সেন্টিমিটার পর্যন্ত হতে পারে ?

উত্তর:২৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

২৬। আমাদের প্রধান দুটি দৃষ্টি ত্রুটি কী কী?

উত্তর:প্রধান দুটি দৃষ্টি ত্রুটি হলো:

ক) হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি (Myopia or shortsightedness)

খ) দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি (Hypermetropia or farsightedness)

২৭। চোখের দৃষ্টির ক্রটি কী?

উত্তর:স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলে সেটিই চোখের দৃষ্টির ত্রুটি।

২৮। প্রখর রোদে বাইরে বের হলে কী ব্যবহার করা উচিত?

উত্তর:সানগ্লাস।

২৯। আবছা বা অপর্যাপ্ত আলো চোখের জন্য ক্ষতিকর কিনা?

উত্তর:হ্যাঁ, পর্যাপ্ত আলোতে চোখ ক্লান্ত হয়ে পড়ে সহজেই।

৩০। ‘আমরা দীর্ঘক্ষণ কম্পিউটার চালাবো’ কথাটি কি যৌক্তিক?

উত্তর:না, দীর্ঘক্ষণ কম্পিউটার চালালে চোখ এবং মস্তিষ্ক অবসাদগ্রস্থ হয়।