খাদ্যের মজুত বাড়াচ্ছে বিভিন্ন দেশ

করোনার প্রভাবে দেশে খাদ্য সংকট যাতে না হয় সে জন্য বিভিন্ন দেশে খাদ্য মজুত বাড়ানো হচ্ছে। জর্ডান রেকর্ড পরিমাণ গমের মজুত গড়ে তুলেছে। বিশ্বে গমের শীর্ষ ক্রেতা দেশ মিশর। মহামারির সময়কালে যাতে দেশে ঘাটতি না দেখা দেয় সেজন্য দেশটি চলতি বছরের এপ্রিল থেকে গম আমদানি ৫০ শতাংশের বেশি বাড়িয়েছে। (খবর ব্লুমবার্গ)। কেবল জর্ডান বা মিশর নয়। খাদ্যপণ্যের সম্ভাব্য ঘাটতি এড়াতে আগেভাগেই কেনা শুরু করেছে বিশ্বের প্রায় সব আমদানিকারক দেশই। বিশ্লেষকরা বলছেন, করোনা ভাইরাস সাপ্লাই চেইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন আশঙ্কায় কিছু দেশ আগে থেকেই খাদ্যপণ্য ক্রয় বাড়িয়ে দিয়েছে। মিশর ও পাকিস্তানের মতো কিছু দেশ কৌশলগত মজুত বাড়ানোর অংশ হিসেবে আমদানি বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে কিছু দেশ অভ্যন্তরীণ সরবরাহের ঘাটতি ও মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মজুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে।  —নাঈমা সুলতানা