কাহালুতে বাস-ভটভটির সংঘর্ষে একজনের মৃত্যু

কাহালুতে শুক্রবার ভোরে নওগাঁগামী একটি বাসের সঙ্গে মাছ বহনকারী ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শহিদুল ইসলাম (৩২)। সে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার কালিয়ার পুকুর পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।