—সুব্রত এডুয়ার্ড গোমেজ
ফাউন্ডার প্রিন্সিপাল, মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল
শিক্ষার্থীদের উদ্দেশে আমার আহ্বান; তোমরা পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি বা টিউশনি করে উপার্জন করতে শিখবে। বিশেষ করে লক্ষ্যে পৌঁছতে ছাত্রজীবন থেকেই ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ তৈরি করে অগ্রসর হবে। দেখবে এই প্রয়াস ভবিষ্যতে তোমাদের আলোকিত ক্যারিয়ার গড়তে ব্যাপক সহায়তা করবে। এটা শুধু উচ্চতর শিক্ষার্থীদের ক্ষেত্রেই নয়, স্কুলপড়ুয়াদেরও বলছি। এই প্রয়াসের মাধ্যমে দায়িত্ব-কর্তব্যবোধ শেখার পাশাপাশি আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে এবং শিক্ষা জীবনের গুরুত্ব অনুধাবন করাসহ ধৈর্য সহিষ্ণু হতে সহায়তা করবে এবং জানতে পারবে জীবন ও বাস্তবতাকে। গুড প্যারেন্টিং শীর্ষক এক আলোচনায় উল্লেখিত কথাগুলো বলছিলেন মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুব্রত এডুয়ার্ড গোমেজ।
উল্লেখ্য, অপেক্ষাকৃত সীমিত ব্যয়ে উন্নত বিশ্বের আধুনিক শিক্ষা সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘বাংলাদেশ মেথডিস্ট চার্চ ট্রাস্ট’ ঘনবসতিপূর্ণ এলাকা মিরপুরে ১৯৯৮ সালে গড়ে তোলে একটি অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল। যেখানে নির্বিঘ্নে পড়ালেখা করছে; সকল ধর্ম-গোত্রের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. এস কে কিম এবং সুব্রত এডুয়ার্ড গোমেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। অধ্যক্ষ গোমেজ এর আগে অত্যন্ত সাফল্যের সঙ্গে নটরডেম কলেজে শিক্ষকতাসহ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে উপাধ্যক্ষ ও হিড ইন্টারন্যাশনাল স্কুলে দীর্ঘ দিন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
মেথডিস্টে ২০০৩ থেকে শুরু করা হয় ‘আইজিসিএসই/‘ও’, ‘এ’ লেভেল কোর্স। এখানে প্লে গ্রুপ থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। মেথডিস্ট চার্চ ট্রাস্ট শুরুতেই ৫৪ শতক জমির ওপর গড়ে তোলে নিজস্ব সুবিশাল ক্যাম্পাস। শুধু চার দেয়ালের দৃষ্টিনন্দন ভবনই নয়, এর সামনে রয়েছে বৃহত্ আঙ্গিনা, খেলার মাঠ এবং ভিতরে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও সায়েন্স ল্যাবসহ আছে প্রয়োজনীয় সবকিছুই।
মেথডিস্টে শিক্ষকদের প্রত্যেকেই বিশেষায়িত অভিজ্ঞ শিক্ষক হওয়া সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে অধিকতর এগিয়ে রাখার প্রায়াস চলে প্রতিনিয়তই। এখানে শিক্ষার্থীদের অন্তর্লোকের সৃজনী শক্তিকে বিকশিত করতে এবং আদর্শিক ও মানবীয় গুণাবলি অর্জনের শিক্ষার জন্য নিয়মিত বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির নিমিত্তে বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। সে জন্য রয়েছে ইনডোর ও আউটডোর বিভিন্ন গেমস ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। মেথডিস্টে এখন চলছে ২০১৮-১৯ সেশনের ভর্তি কার্যক্রম।
অধ্যক্ষ গোমেজ বলেন, ‘আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করার নিমিত্তে শিক্ষার্থীদের আমরা বেশি বেশি সহশিক্ষামূলক কার্যক্রম তথা খেলাধুলায় সম্পৃক্ত করার চেষ্টা করি। আত্মনিরর্ভরশীলতা বৃদ্ধির জন্য খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের বিকল্প নেই। তাই আমরা আভ্যন্তরীণ ও জাতীয় আন্তর্জাতিক খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে থাকি। বিশেষ করে আমরা প্রতিদিনের ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করার চেষ্টা করি।’