টাকার অভাবে চিকিত্সা হচ্ছে না আছমার (১৭)। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ধামাউড়া গ্রামের মৃত মো. আবু তাহেরের মেয়ে আছমা কিডনি জটিলতায় আক্রান্ত। দরিদ্র পরিবারের এতিম মেয়েটি দীর্ঘদিন ধরে ধুঁকে ধুঁকে জীবন পার করছে। তার শারীরিক সমস্যা দিন দিন আরো জটিল হচ্ছে। বর্তমানে আছমার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর চলাফেরা, নাওয়া-খাওয়া নিজে নিজে করতে পারে না। সেবা করার মতোও কেউ নেই। ছোট বোনকে টাকার অভাবে চিকিত্সা করাতে না পেরে অসহায় বড় ভাই মাওলানা দেলোয়ার হোসেন সমাজের সব হূদয়বান ও দানশীল ব্যক্তির কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানো যাবে বিকাশ পার্সোনাল-০১৮১৭৩২০৬৭৬। অথবা সঞ্চয়ী হিসাব নম্বরে, মো. বাবুল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-২০৫০৭৭৭০২৫১৪৩৬১১০, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, অরুয়াইল শাখা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।