শটগান ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ডেমরা বাজারের জামদানিহাট এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও চার রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নাদিম। র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাইয়ুমুজ্জামান খান বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে র্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামদানিহাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দেশীয় তৈরি ১২ বোর শটগান, চার রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাদিম পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ করে আসছিল।