পরিবার পরিকল্পনা বিষয়ে দুই দিনব্যাপী পঞ্চম জাতীয় যুব সমাবেশ গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে। এ আয়োজনে সেরাক বাংলাদেশের সঙ্গে সহআয়োজক হিসেবে ইউনাইট ফর বডি রাইটস বাংলাদেশ অ্যালায়েন্স ও এর অন্যতম সদস্য সংস্থা পিএসটিসি, আরএইচআরএন রয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি সমাবেশ উদ্বোধন করেন। এরপর পিএসটিসি, ইউনাইট ফর বডি রাইটস বাংলাদেশ অ্যালায়েন্স ও আরএইচআরএন উদ্যোগে বিষয়ভিত্তিক অধিবেশনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. প্রফেসর সৈয়দ গোলাম ফারুক, ফ্যামিলি প্লানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফপিএবি) নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার, ইউনিসেফের শিক্ষা বিশেষজ্ঞ ইকবাল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কৈশোর ও প্রজনন স্বাস্থ্য ইউনিটের প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. জয়নাল হক। অধিবেশন পরিচালনা করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ।—প্রেস বিজ্ঞপ্তি