বিশেষ মর্যাদা ফিরে পেতে কাশ্মীরে রাজনৈতিক জোট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরে পেতে জোট গঠন করেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ জানান, আমাদের লড়াইটা সাংবিধানিক। আমরা চাই ভারত সরকার রাজ্যের বিশেষ মর্যাদা আবার ফিরিয়ে দিক। গত বছরের ৫ আগষ্ট বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল বলে তার দাবি। এর আগে তার শ্রীনগরের বাসভবনে ন্যাশনাল কনফারেন্স, পিপল’স ডেমোক্র্যাটিক পার্টি, পিপল’স কনফারেন্স, আওয়ামী ন্যাশনাল কনফারেন্স এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফারুক আব্দুল্লাহ সাংবাদিকদের জোট গঠনের তথ্য জানান। ১৪ মাস আটক থাকার পর গত মঙ্গলবার মুক্তি পান সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। -আলজাজিরা