চাদনি এবং তুর্য অর্জন করলো প্রেসিডেন্ট স্কাউট

স্কাউট একটি সংগঠন যেখানে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। তেমনি একজন ছেলে বা মেয়ে স্কাউটে ভর্তি হবার পর তার স্বপ্ন থাকে যেন সে প্রেসিডেন্টের কাছ থেকে কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ডটি অর্জন করতে পারে। এরজন্য বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ, পড়াশুনা ও কঠোর ব্যবহারিক  অনুশীলন করতে হয়। তেমনি একজন স্কাউট ফাইরুজ আরিয়ান তুর্য সে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ২০১৬ সালে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবন থেকে স্কাউটের শাপলা কাব অর্জন করেছে । ২০১৯ সালে ফাইরুজ আরিয়ান তুর্য ময়মনসিংহের স্কাউটার রফিকুল ইসলাম মুক্ত স্কাউট গ্রুপ থেকে এবং শারমিন জাহান চাদনি লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে  উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে লিখিত, সাঁতার, ব্যবহারিক এবং সর্বশেষে ১৮ জুলাই ২০২০ অনলাইনে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৩ অক্টোবর ২০২০ ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট স্কাউট অর্জন করেছে। খুব শীঘ্রই মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ অ্যাওয়ার্ড প্রদান করবেন।