বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে চলতি শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সরাসরি ক্লাস করানো সম্ভবপর হচ্ছে না। সরকারী নির্দেশনা মোতাবেক ৪ অক্টোবর’২০ থেকে সারাদেশে কলেজ পর্যায়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। অনলাইনে ক্লাস নিতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে সহায়তার লক্ষ্যে সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি বিএম-এর প্রায় সবকটি বইয়ের ডিজিটাল ভার্সন/ই-বুক এবং ডিজিটাল কন্টেন্টস (পাওয়ার পয়েন্ট স্লাইড) তৈরি করে বিনামূল্যে শিক্ষকগণকে সরবরাহ করছে। ই-বুকগুলো মোবাইল ও কম্পিউটার উভয় মাধ্যমে রান করে সহজে জুম বা অন্য কোন মাধ্যমে অনলাইনে ক্লাস নেয়া যায়। সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আইটি লেখক ও গবেষক মাহবুবুর রহমান বইগুলোর ডিজিটাল ভার্সন ও স্লাইড ছাত্র-ছাত্রীদের প্রদর্শনের জন্য শিক্ষকবৃন্দের সহায়তা কামনা করেন। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.ictshikkha.org ঠিকানায়।