ক্যাপসন নিউজ

গুগল প্লে স্টোরের অ্যাপ ডেস্কটপে নামাতে চাইলে প্রথমে গুগল প্লে স্টোরে আপনাকে প্রবেশ করতে হবে। এর পর বাছাই করতে হবে কোন অ্যাপটি ডাউনলোড করতে চান। এ পদ্ধতিতে আপনাকে এমন একটি অ্যাপ নির্বাচন করতে হবে যেটা ফ্রি। পেইড অ্যাপ এ পদ্ধতিতে ডাউনলোড করা যাবে না।এরপর নিবার্চিত অ্যাপের ইউআরএল লিংক থেকে ’=’ এর পরের অংশটুকু কপি করতে হবে। উদাহারণ স্বরূপ : play.google.com/store/ apps/details?id=com. rovio.baba এটি একটি সম্পূর্ণ অ্যাপের ইউআরএল লিংক। সেখান থেকে ‘com.rovio.baba’ অংশটুকু কপি করে নিতে হবে। তারপর অ্যাপ ডাউনলোড করতে https://apps. evozi. com/apk-downloader/ যেতে হবে। সেখান গিয়ে কপি করা লিংকটি ‘Package name or Google Play URL’ অংশ পেস্ট করে জেনারেট বাটনে ক্লিক করতে হবে।