ইত্তেফাক ডেস্ক
চাকরি জাতীয়করণের দাবিতে শনিবার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
বরিশাল :চাকরি জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী পরিষদ বরিশাল বিভাগ। বিএম কলেজের সামনের সড়কে মানববন্ধনে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় অনিয়মিত (দৈনিক মজুরি ভিত্তিক) কর্মচারী সংগ্রাম পরিষদ সরকারি বিএম কলেজ শাখার আহ্বায়ক মো. ইউসুফ মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান উপদেষ্টা মো. আনোয়ার হোসেন আনু। সুনামগঞ্জ :সুনামগঞ্জ সরকারি কলেজের মূল ফটকে মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বেসরকারি কর্মচারী সমিতির সভাপতি শাহ মো.ওমর ফারুক, সহসভাপতি সুজন আলী প্রমুখ। সাতক্ষীরা :সাতক্ষীরা সরকারি কলেজের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দাবি আদায় কমিটির জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর ফারুক হোসেন। সিংড়া (নাটোর) :সিংড়া উপজেলা গোলই আফরোজ সরকারি কলেজে কর্মরত কর্মচারীরা কলেজ গেটে মানববন্ধনে বক্তব্য রাখেন।