ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারী সীমান্তে কালজানী নদীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের পাশে নদীর কিনারা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশটির পরনে ধুতি, গায়ে ফতুয়া রয়েছে। বয়স আনুমানিক ৫৫ বছর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভূরুঙ্গামারী থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, লাশটি ভারতীয় কোনো নাগরিকের হতে পারে।