বিদ্যুত্স্পৃষ্টে তরুণীর মৃত্যু

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ার নাউলা গ্রামে শনিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত তরুণী হচ্ছে ঐ গ্রামের পাটওয়ারী বাড়ির আব্দুল হকের মেয়ে শিরিনা সুলতানা (২৫)।

ঘটনার সময় বাড়ির পশ্চিম পাশের পুকুরে গোসল শেষে শিরিনা সুলতানা ঘরে ফিরে আসছিল। এ সময় তাদের বাড়ির বিভিন্ন ঘরে মিটারের সঙ্গে সংযোগকারী ত্রুটিপূর্ণ তার আকস্মিকভাবে ছিঁড়ে শিরিনার শরীরে পড়লে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।