ভাইয়ের হামলায় আহত বোন হাসপাতালে

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে বোনকে পিটিয়ে মারাত্মক আহত করেছে মাদকাসক্ত ভাই। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চরসাহেবরামপুর গ্রামের রফিজ উদ্দীন সরদারের ছেলে রিপন সরদার তার ছোট বোন খাদিজা আক্তারকে স্টিলের লাইট ও রড দিয়ে পিটিয়ে আহত করে।

আহত খাদিজা জানান, রিপনের সঙ্গে তার আরেক বোন রাফিজার টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া হয়। ভাইবোনের বিরোধ নিষ্পত্তির জন্য খাদিজা বাবার বাড়ি আসে এবং রিপনকে টাকা ফেরতের অনুরোধ জানায়। এতে রিপন ক্ষিপ্ত হয়ে খাদিজাকে পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে খাদিজার শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করে।