শিবালয়ে বিদ্যুত্স্পর্শে নির্মাণশ্রমিক নিহত

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

শিবালয়ে বিদু্যুত্স্পর্শে শিখর নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শিখর পার্শ্ববর্তী ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামের বাবলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গতকাল শনিবার বিকালে উপজেলার উথলী নিহন্দ এলাকায় ব্যক্তিমালিকানাধীন একটি বহুতল ভবনে মেরামতকাজের সময় শিখর বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এদিকে নির্মাণাধীন বহুতল ভবনের মালিক ভবন নির্মাণসংক্রান্ত আইন অমান্য করে কাজ চালিয়ে আসায় স্থানীয় বাসিন্দারা পরে দুর্ঘটনার আশঙ্কায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।