রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এম এ মোমেনকে (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও মকবুল হোসেনকে (মাইটিভি ও যায়যায়দিন) সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গতকাল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া। নির্বাচন কমিশনার ছিলেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা আলহাজ তোফায়েল আহম্মেদ আলমাছ।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), সহসভাপতি হানিফ মোল্লা (দৈনিক মানবকণ্ঠ ও সাপ্তাহিক রূপগঞ্জ), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ (দৈনিক সময়ের আলো), সহসম্পাদক মাসুদ ভুঁইয়া (দৈনিক সমাচার), সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ (আনন্দ টিভি ও ভোরের ডাক), অর্থবিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলাল (বাংলাদেশের খবর)।