পটিয়ায় মহাসড়কের পাশে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়া উপজেলায় গতকাল শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার দুই পায়ের রগ কাটা ও গলায় গামছা পেঁচানো ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসী লাল রঙের শার্ট পরা ও কোমর থেকে নিচ পর্যন্ত উলঙ্গ এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । পটিয়া থানার কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক (অপারেশন) কায়সার হামিদ জানান, ধারণা করা হচ্ছে— তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে।