ছায়ানটের পুনরায় সভাপতি সন্জীদা খাতুন ও সা. সম্পাদক লাইসা আহমেদ লিসা

ইত্তেফাক রিপোর্ট

ছায়ানট সংস্কৃতি কেন্দ্র আগামী দুই বছরের জন্য তাদের নতুন কার্যকরী কমিটি নির্বাচন করেছে। গত শুক্রবার অনলাইনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি নির্বাচন করা হয়। ১৪২৭-১৪২৯ বঙ্গাব্দের জন্য নির্বাচিত কার্যকরী সংসদে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সন্জীদা খাতুন, নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি ড. আতিউর রহমান ও খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম-সম্পাদক পার্থ তানভীর নভেদ্? ও জয়ন্ত রায়, কোষাধ্যক্ষ মোহাম্মদ সিফায়েত উল্লাহ্? মুকুল।

কমিটির সাত জন কার্যকরী সদস্যরা হলেন—আবুল হাসনাত, নাহাস আহমেদ খলিল, মাসুদা নার্গিস আনাম (কল্পনা), আমিনুল কাউসার খান (দীপু), নাসেহুন আমীন, মাহবুব আহসান খান (রাজীব) ও তানিয়া মান্নান। আর ছায়ানটের উপদেষ্টা হিসেবে রয়েছেন, আ ফ ম সাইফুদ্? দৌলা, নুরুন্নাহার আবেদীন, সুলতানা কামাল, মফিদুল হক, সেলিনা মালেক চৌধুরী, শাহীন সামাদ, ইফ্?ফাত আরা দেওয়ান ও মিতা হক।