শীর্ষে দিল্লি ক্যাপিটালস

শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে জিতল দিল্লি ক্যাপিটালস। শারজাহতে গতকাল দলটি পাঁচ উইকেটে হারায় চেন্নাই সুপার কিংসকে। নবম ম্যাচে এটা দিল্লির সপ্তম জয়। পয়েন্ট তালিকায় শীর্ষে আছে দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই চার উইকেট হারিয়ে করে ১৭৯ রান। ফাফ ডু প্লেসিস সর্বোচ্চ ৫৮ রান করেন। আম্বাতি রাইডু ৪৫ ও রবীন্দ্র জাদেজা ৩৩ রান করে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিচ নোর্টজে দুটি উইকেট নেন।

জবাব দিতে নেমে এক বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় দিল্লির। শিখর ধাওয়ান ১০১ রান করে অপরাজিত ছিলেন। পাঁচ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন অঙ্গর প্যাটেল। দীপক চাহার নেন দুই উইকেট।