সৌদির বাসিন্দাদের মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি

   সাত মাস পর আবারো মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন সৌদি আরবের নাগরিক এবং বাসিন্দারা  । সৌদি সরকারের পক্ষ এই অনুমতি দেওয়া হয়েছে।

রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন এমনটি জানায়।

  এদিকে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে সাত মাস বন্ধ থাকার পর এই মাসের শুরুতে সৌদিতে আবারো  ওমরাহ পালন শুরু হয়। 

ইত্তেফাক/এআর