একাদশ-দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন)

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,  তোমরা এমন এক সময়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছ যখন পৃথিবীর প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তথাপিও তোমরা এই বৈশ্বিক মহামারিতে অনলাইন ক্লাসে লেখাপড়ার সাথে যুক্ত থাকতে পেরেছ। তোমাদের জন্য আমাদের আশীর্বাদ রইল। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই তোমাদের সুবিধার্থে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, বহুনির্বাচনি প্রশ্ন এবং উদ্দীপক নির্ভর প্রশ্ন এই কয়েকটি স্তরে আমরা প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন সাজাবো। তারই আলোকে প্রথম স্তরে ব্যবসায় পরিচিতির প্রথম অধ্যায় হতে জ্ঞানমূলক প্রশ্নসমূহ উপস্থাপন করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।

১১। খুচরা ব্যবসায় কী?

উত্তর: পাইকারের কাছ থেকে ক্ষেত্র বিশেষে আমদানিকারকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে ভোক্তার নিকট সরাসরি বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলা হয়।

১২। প্রজনন শিল্প কী?       

উত্তর:অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণের প্রচেষ্টা চালানো হয় তাকে প্রজনন শিল্প বলা হয়।

১৩। ঝুঁকি কী?

উত্তর:আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়।

১৪। প্রাথমিক শিল্প কী?

উত্তর:প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহের সকল প্রকার প্রচেষ্টাকে প্রাথমিক শিল্প বলা হয়।

১৫। বাণিজ্য কী.

উত্তর:শিল্পে উত্পাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর  নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলা হয়।

১৬। পর্যায়িতকরণ কী?

উত্তর:পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিবেচনায় নিয়ে পণ্যের মান অনুযায়ী পণ্যকে আলাদা আলাদা ভাগে বিভাজনের কার্যকে পর্যায়িতকরণ বলা হয়।

১৮। প্রস্তুত শিল্প কী?

উত্তর:শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রচেষ্টাকে প্রস্তুত শিল্প বলে।