মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক
পিরোজপুর সরকারি বালকাি উচ্চ বিদ্যালয়
বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন
১। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে ওঠে ?
ক. শহরে খ. গ্রামে গ. বিল অঞ্চলে ঘ. শহরে ও গ্রামে
২। নিচের কোন দেশটিতে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ?
ক. কানাডা খ. ব্রাজিল গ. বাংলাদেশ ঘ. যুক্তরাজ্য
৩। বাল্যবিবাহ বলতে কী বোঝায় ?
ক. অল্প বয়সে বিয়ে খ. সাবালক হবার আগে বিয়ে
গ. গ্রাম্য বিয়ে ঘ.হাওড় অঞ্চলের বিয়ে
৪। কোন দেশে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি ?
ক. বাংলাদেশ খ. কানাডা গ. রাশিয়া ঘ. আমেরিকা
৫। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ?
ক. বাংলাদেশ খ. কানাডা গ. রাশিয়া ঘ. আমেরিকা
৬। কোনটি একটি দেশের জন্য বোঝা আবার সেটিই সম্পদে পরিণত হতে পারে ?
ক. অশিক্ষিত জনসংখ্যা খ. অদক্ষ জনসংখ্যা
গ. জনসংখ্যা ঘ. রপ্তানি খাত
৭। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কিছুটা কমার কারণ কী ?
ক.সম্পদ কমে যাওয়া খ. আয় কমে যাওয়া
গ. মাথাপিছু জমির পরিমাণ কমে যাওয়া ঘ. মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া
৮। শিশু ও মাতৃমৃত্যুর হার কমে যাওয়ার কারণ কী ?
ক. সাক্ষরতার হার বাড়ায় খ. পুষ্টির সরবরাহ বৃদ্ধি পাওয়ায়
গ. চিকিত্সা ব্যবস্থার উন্নতি হওয়ায় ঘ. গণ সচেতনতা বৃদ্ধি পাওয়ায়
৯। দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায় ?
ক. রাষ্ট্রীয়ভাবে আর্থিক অনুদান দিয়ে খ. উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে গ. কৃষি উপকরণ সরবরাহ করে
ঘ. ব্যাংক ঋণ দিয়ে
১০। বিশাল জনসংখ্যা কাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় ?
ক. যাদের পরিকল্পনা আছে খ. যাদের সম্পদ সীমিত
গ. যাদের সম্পদের অভাব নেই ঘ. যারা মনের দিক দিয়ে গরিব
১১। নিচের কোন দেশটি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে ?
ক. মিয়ানমার খ. নেপাল গ. ভুটান ঘ. শ্রীলঙ্কা
১২। আমাদের প্রতিবেশী কোন দেশটি তথ্য-প্রযুক্তিতে অনেক এগিয়ে ?
ক. ভারত খ. পাকিস্তান গ. নেপাল ঘ. ভুটান
১৩। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে বর্তমান সরকার কয়টি কৌশল গ্রহণ করেছে ?
ক. ১০ টি খ. ৯ টি গ. ৮ টি ঘ. ৭ টি
১৪। আমেরিকার তথ্য-প্রযুক্তি খাতের কতভাগ ভারতীয়দের দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
ক. ২৩ খ. ২৪ গ. ২৫ ঘ. ২৬
১৫। আমাদের দেশের জনশক্তিতে মানবসম্পদে পরিণত করতে সরকারের কৌশল হলো -
i. ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ii. নারীশিক্ষার প্রসার
iii. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক ?
ক. i, ও iii খ. i,ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তরমালা: ১। ঘ ২। গ ৩। ক ৪। ক ৫। ক ৬। গ ৭। ঘ ৮। গ ৯। খ ১০। খ ১১। ঘ ১২। ক ১৩। ক ১৪। ক ১৫। খ