আইসিএসবি কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ৬৪ তম কাউন্সিল সভায় মোহাম্মদ বুল হাসান এফসিএসকে নতুন  প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।  তিনি বর্তমানে সিমেন্স বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন। শনিবার অনুষ্ঠিত কাউন্সিলের সভায় এম নাসিমুল হাই এফসিএসকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। সভায় সেলিম আহমেদ এফসিএস ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট, মো. শফিকুল আলম এফসিএমএ, এফসিএ, এসিএসকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।—প্রেস বিজ্ঞপ্তি