ইত্তেফাক রিপোর্ট
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ সূচক চূড়ান্ত করা হয়েছে। এতে সূচকটি থেকে ছয় কোম্পানি বাদ পড়েছে। এই ছয় কোম্পানির শূন্য স্থান পূরণ করতে নতুন ছয়টি কোম্পানি সূচকটিতে যুক্ত করা হয়েছে।
গতকাল রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিএসই থেকে জানানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।
নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো—আমরা নেটওয়ার্কস লিমিটেড, বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, খুলনা পাওয়ার, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং দি সিটি ব্যাংক লিমিটেড।
অন্য দিকে সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো—ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এনভয় টেক্সটাইল লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।
নতুন করে যুক্ত ছয় কোম্পানিসহ সূচকটির ভেতরে থাকা ৩০ কোম্পানির হলো—আমরা নেটওয়ার্কস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আমান ফিড, আর্গন ডেনিমস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস, বাটা সু কোম্পানি (বিডি), বিডি ফাইন্যান্স, বিএসআরএম স্টিল, ডেল্টা লাইফ ইনসিওরেন্স, ডোরিন পাওয়ার, ইস্টার্ন হাউজিং, এস্কয়ার নিট কম্পোজিট, আইডিএলসি ফাইন্যান্স, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, খুলনা পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাট্রিজ, অরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সিঙ্গার বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক এবং তিতাস গ্যাস।