স্পোর্টস রিপোর্টার
বসুন্ধরা কিংসের হয়ে খেলতে শনিবার ঢাকায় এসেছেন ইরানি ডিফেন্ডার খালেদ শাফি। গতকাল এই ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে বসুন্ধরা। বিদায় করে দিয়েছে আর্জেন্টাইন ফুটবলার হার্নান বারকোসকে। ইরানি খালেদ শাফি বলেন,‘ আমার ওপর আস্থা রেখে কিংস আমাকে এনেছে। চ্যালেঞ্জ নিয়েই খেলব। ঢাকায় খেলে যাওয়া নাসের হেজাজী ও ভিজেন তাহেরির নাম উল্লেখ করেন তিনি। শুনেছি উনারা ঢাকার দর্শকদের মুগ্ধ করেছেন। হেজাজী মারা গেছেন অনেক আগে। তবুও ইরান ফুটবলে এখনো তিনি জনপ্রিয় মুখ।’
বারকোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও তাকে রাখা হয়নি। গুঞ্জন আছে পারিবারিক কারণেই বারকোস চলে গেছেন। এএফসি কাপের একটি মাত্র ম্যাচ খেলে চার গোল করেছিলেন। সেই ম্যাচের দাম পড়ল ৩ কোটি টাকা। আফসোস ফুটবল দর্শক আর তাকে দেখতে পাবে না।