দর্শক নিয়ে ভাবছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

নভেম্বরে ঢাকায় বাংলাদেশ ও নেপাল ফিফা প্রীতি ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচে দর্শক থাকবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দর্শকদের গ্যালারিতে প্রবেশের ব্যাপারে সিদ্ধান্ত দেবে সরকার। খুব দ্রুতই এটা নিয়ে বাফুফে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে। বাফুফে আশা করছে সীমিত আকারে দর্শক ঢুকতে দিতে পারবে। কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি অনেক বড়।