ক্যাপশন নিউজ

কাউখালী (পিরোজপুর) :কাউখালীতে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা দুস্থ কল্যাণ সংস্থার (ডিকেএস) উদ্যোগে শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে উপজেলার ৪০টি মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহসভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, জেপি নেতা যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, মহিলা পার্টির সভাপতি আফরোজা সনু, সাধারণ সম্পাদক সীমা আক্তার ছাড়াও সব মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন       —ইত্তেফাক