হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের পাশে সড়কের দুই দিকে দীর্ঘদিন যাবত্ পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে। এতে এ স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এ সড়ক দিয়ে চলাচলকারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, পৌরসভার ফেলা বর্জ্যের কারণে জাতীয় পর্যায়ের অনেক প্রতিযোগিতা এ স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হয় না। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান জানান, ডাম্পিং স্পট হিসেবে বিকল্প স্থান নির্বাচন করা হয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলে এ সমস্যার সমাধান হবে।