তিস্তা নদীতে নৌকাবাইচ

রাজারহাট, (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ডাংরারহাট এলাকার আলোর বাহন ও তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শনিবার বিকালে শেষ হয়। এদিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মদ (মঞ্জু)। বিদ্যানন্দ ইউনিয়ন চেয়ারম্যান তাইজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবলীগ সভাপতি আলহাজ অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল প্রমুখ। এর আগে গত বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহ্রাওয়ার্দ্দী (বাপ্পী)।