লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদে নির্বাচন কাল

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর—এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান জানান, লোহাগাড়া উপজেলার তিন ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন সম্পন্নের লক্ষ্যে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।