পৌরশহরের বেহাল সড়ক প্রশস্ত করে নির্মাণের দাবি

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়া শহরের থানাপাড়া-বহেরাতলা সড়ক ৩০ ফুট চওড়াকরণ ও দ্রুত নির্মাণের দাবিতে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। রবিবার মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে পদযাত্রায় সাংবাদিক, সাংস্কৃতি কর্মী, পাঠাগার আন্দোলন কর্মীসহ ভুক্তভোগী পৌরবাসী অংশ নেন। পদযাত্রা শেষে জেলা প্রশাসক, ইউএনও ও উপজেলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। পরে শহিদ মিনার সম্মুখ সড়কে সমাবেশে প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন, উদীচীর সভাপতি শিবু সাওজাল, ওয়ার্কার্স পার্টি নেতা খোকন হাওলাদার প্রমুখ।