মাসুম তালুকদার
শিবচরের দ্বিতীয় খণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর করিম তালুকদার (মাসুম তালুকদার) গতকাল রবিবার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তার মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাসুম তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, শিবচর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ মরহুম রেজাউল করিম তালুকদারের ছেলে। শোকবার্তায় চিফ হুইপ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।