বঙ্গবন্ধুর মাজারে প্রধান বন সংরক্ষকের শ্রদ্ধা

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান বন সংরক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গতকাল তিনি টুঙ্গিপাড়া যান।

প্রধান বন সংরক্ষক দুপুর ২টা ২৫ মিনিটে বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাজারে ফুল দেওয়ার পর তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান বন সংরক্ষকের সঙ্গে এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রকিবুল হাসান মুকুল; উপ-প্রধান বন সংরক্ষক বন ব্যবস্থপনা উইং এবং শিক্ষা ও প্রশিক্ষণ উইং গোবিন্দ রায়; বন সংরক্ষক, অর্থ ও প্রশাসন হোসাইন মুহম্মদ নিশাদ; বন সংরক্ষক, সামাজিক বনাঞ্চল, ঢাকা ইমরান আহমেদ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি