বিশেষ প্রতিনিধি
রাজধানীর কমলাপুর এলকার একটি আবাসিক হোটেল থেকে পুলিশ অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে। শনিবার মতিঝিল থানার পুলিশ ইনসাফ হোটেল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। মতিঝিল থানার এসআই আব্দুল জলিল জানান, ঐ দিন সন্ধ্যায় খবর পেয়ে ঐ হোটেলের চারতলার ২২৭ নম্বর কক্ষ থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। এ সময় রুমের দরজা খোলা ছিল। মৃতদেহটি বিছানার ওপর পড়ে ছিল। ওড়না দিয়ে শরীর ঢাকা ছিল। তার গলায় কালো গোল দাগ রয়েছে।