উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে প্রচারণার শেষ দিন গতকাল রবিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার গণসংযোগ করেছেন। দাউদপুর ইউনিয়নের কালনী, হিরনাল, কুলিয়াদী, বীর হাটাব, দেবই, কাজীরবাগসহ আশপাশের এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এ সময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ্জাহান ভুঁইয়া, যমুনা ব্যাংক ও বিসিবির পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দীন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি প্রমুখ উপস্থিত ছিলেন। ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।