মা ইলিশ রক্ষায় চাঁদপুরে প্রশাসনের বিশেষ অভিযান

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর জেলা ও উপজেলা  প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, অভিযানে সোমবার ভোর পর্যন্ত চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় ২৭ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৬টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার কারেন্ট জালসহ দশমিক ৭০৯ মেট্রিক টন মা ইলিশ ও ৮৪ জন জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের নিকট হতে ১৫ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এসব অভিযানে সহযোগিতা করছে কোস্ট গার্ড, নৌ-পুলিশ,পুলিশসহ জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

ইত্তেফাক/এমআরএম