শিবচর উপজেলা পরিষদ উপনির্বাচন ২০ অক্টোবর

মাদারীপুরের শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খানের মৃত্যুর পর উপজেলা পরিষদের পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে।

ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ভোট গ্রহণের সকল আয়োজন সম্পন্ন করেছে। এই উপজেলার উপনির্বাচনে দুইজন প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক দুইবার নির্বাচিত সফল পৌর মেয়র ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা এবং  বিএনপির প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সভাপতি মৃত নাজমূল হুদা চৌধুরী মিঠুর স্ত্রী নাদিরা আক্তার।

মোট ১০১ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৫০০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৮৯০ ও নারী ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন। ভোট গ্রহণের জন্য ৫১৩টি বুথে ১ হাজার ৭০০ জন কর্মকর্তা  নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়: গৌরবোজ্জ্বল ১৫ বছর

আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে বিজিবি বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। পুলিশ এবং আনছার বাহিনী ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কেন্দ্রে যাচ্ছেন।

এদিকে নির্বাচনে ভোটারদের মন্তব্য আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা একাধিকবার ভোট চেয়েছেন কিন্তু বিএনপির পক্ষে কেউ ভোট চায় নাই। অনেক ভোটারা জানেনা বিএনপির প্রার্থী আছে এবং বিএনপির কোনো প্রচারণা চোখে পড়েনি। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা, উঠান বৈঠক ও পথসভা করে শান্তি পূর্ণ প্রচারণা শেষ করেন।

ভোটারদের ধারণা বিপুল ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা জয়লাভ করবেন।

ইত্তেফাক/এএএম