একাদশ-দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন)

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,  তোমরা এমন এক সময়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছ যখন পৃথিবীর প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তথাপিও তোমরা এই বৈশ্বিক মহামারিতে অনলাইন ক্লাসে লেখাপড়ার সাথে যুক্ত থাকতে পেরেছ। তোমাদের জন্য আমাদের আশীর্বাদ রইল। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই তোমাদের সুবিধার্থে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, বহুনির্বাচনি প্রশ্ন এবং উদ্দীপক নির্ভর প্রশ্ন এই কয়েকটি স্তরে আমরা প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন সাজাবো। তারই আলোকে প্রথম স্তরে ব্যবসায় পরিচিতির প্রথম অধ্যায় হতে জ্ঞানমূলক প্রশ্নসমূহ উপস্থাপন করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।

১৯। নিষ্কাশন শিল্প কী?

উত্তর: যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলা হয়।

২০। পণ্য বিনিময় কী?

উত্তর: মূনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলা হয়।

২১। ব্যাংক কী?

উত্তর: যে আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান জনগণের টাকা আমানত রাখে, আমানতি অর্থের নিরাপত্তা বিধান করে, প্রয়োজনে আমানতি অর্থ ফেরত দেয় সেই প্রতিষ্ঠানকে ব্যাংক বলা হয়।

২২। গুদামজাতকরণ কী?

উত্তর: উত্পাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলেন তাকে গুদামজাতকরণ বলা হয়।

২৩। বাজারজাতকরণ প্রসার কী?

উত্তর: পণ্য, সেবা বা ব্রান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকেই বাজারজাতকরণ প্রসার বলা হয়।

২৪। প্রত্যক্ষ সেবা কী?

উত্তর: গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়।

২৫। সামাজিক ব্যবসায় কী?

উত্তর: যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেয় কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য  দূরীকরণের উদ্দেশ্যই থাকে মূখ্য তাকে সামাজিক ব্যবসায় বলা হয়।