অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

 

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন

 

গতকালের পর

 

১৬। দেশে  জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য হলো-

ক. দেশের আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

খ. দেশের প্রথম শ্রেণির নাগরিকদের জীবনমানের উন্নতি।

গ. জনসংখ্যা বৃদ্ধি করা।

ঘ. শুধু দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি।

১৭। বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হলো-

i. শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা। 

ii.পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা। 

iii. দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা।  

নিচের কোনটি সঠিক ?

ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i

১৮। জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কোনটি ?

ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট খ. ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট গ. ছেলে হোক মেয়ে হোক তিনটি সন্তানই যথেষ্ট

ঘ. একটি ছেলে ও একটি মেয়ে সন্তানই যথেষ্ট।

১৯। প্রতিবছর বাংলাদেশে জনসংখ্যা দিবস পালিত হয় কবে ?

ক. ৫ ফেব্রুয়ারি   খ. ৪ ফেব্রুয়ারি   গ. ৩ ফেব্রুয়ারি              ঘ. ২ ফেব্রুয়ারি

২০। নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে -

ক. প্রাথমিক শিক্ষাকে                              খ. মাধ্যমিক শিক্ষাকে

গ. উপানুষ্ঠানিক শিক্ষাকে                          ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে

২১। সরকার নারী শিক্ষা প্রসারে কী পদক্ষেপ নিয়েছে ?

i. প্রাথমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ।  

ii. মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ।  

iii. মেয়েদের উপবৃত্তি প্রদান।

নিচের কোনটি সঠিক?

ক. i, ও iii    খ. i, ii ও iii    গ. i ও ii   ঘ. i

২২। কোথায় বিয়ের রেজিস্ট্রি হয় ?

ক. কোর্টে   খ.মসজিদে   গ. কাজি অফিসে   ঘ. ইউনিয়ন পরিষদে

২৩। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন ?

ক. শিক্ষার হার বাড়ানোর জন্যে      খ. নিরক্ষরতা দূর করার জন্যে

গ. পরিবার ছোট রাখার জন্যে        ঘ.জনসংখ্যা বাড়ানোর জন্যে

২৪। শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে ?

ক. ২০০৯     খ ২০১০    গ. ২০১১   ঘ.২০১২

২৫। বর্তমানে নারীরা কোন শিল্পে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে ?

 i. পোশাকশিল্প    ii. কারুশিল্প   iii. কুটিরশিল্প

নিচের কোনটি সঠিক ?

ক. i, ও iii     খ. i, ii ও iii   গ. i ও ii   ঘ. i

উত্তরমালা : ১৬। ক ১৭। খ ১৮। ক ১৯। ঘ ২০। ঘ  ২১। খ ২২। গ ২৩। গ ২৪। খ ২৫। খ