ডিজিটাল পেমেন্টে রত্মপাথর

ডিজিটাল পেমেন্টের মাধ্যমে এখন থেকে রত্মপাথর কেনা যাবে শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেডে। মাস্টার কার্ড এবং বিকাশের মাধ্যমে গ্রাহকদের পেমেন্ট সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক ডি’র ৭৩ ও ৭৪ নম্বর দোকান। ক্রেতাদের বাড়তি ঝামেলায় যেন না পরতে হয় সে কারণে ডিজিটাল পেমেন্ট চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির অন্যান্য পেমেন্টেগুলোও এখন থেকে এ মাধ্যমে প্রদান করা যাবে। প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, এখন মোটামুটি সব ব্যবসাতেই ডিজিটাল লেনদেন হচ্ছে। অনেকে ক্যাশের মাধ্যমে লেনদেন করতে চান না। বিশেষ করে তাদের জন্যই আমাদের ডিজিটাল পেমেন্ট সুবিধা। ওয়েবসাইট এবং ফেসবুকের মাধ্যমেও আমাদের সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারবেন। আমার বাবা মরহুম মো. আবদুস সাত্তার দেওয়ান চিশতী একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। আমি তার দেখানো পথেই চলছি।