বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের নিশ্চিত সংখ্যা সোমবার চার কোটি ছাড়িয়ে গেছে । এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা যায়।
বিশ্বজুড়ে ৪ কোটি ২৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১ লাখ ১৩ হাজার ৮৯৬ জন। এর মধ্যে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৫৪ হাজার ৯৩৫ জন, ভারতে এ সংখ্যা ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩ জন এবং ব্রাজিলে ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪জন।
গত সাত দিনে ২৫ লাখেরও বেশি লোকের আক্রান্ত হওয়ার খবর এসেছে। গত বছর চীনে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর এক সপ্তাহে সবচেয়ে বেশি লোকের আক্রান্ত হওয়ার খবর এটি।
ইত্তেফাক/এমআর