শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ও সিলেট অফিসের প্রধান নীরাজ কুমার জায়সওয়াল।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির উপাচার্যের অফিসে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
বিজ্ঞপ্তি অনুসারে, এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ঠ বিষয়াদি ছাড়াও উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় সে ব্যাপারেও আলোচনা করেন এবং শাবিপ্রবি ক্যাম্পাসে আসার জন্য শাবিপ্রবি উপাচার্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
এসময় সিলেট অফিসের দ্বিতীয় সচিব জনাব টি. জি. রমেশও উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআই