কামারখন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দে ডোবার পানিতে ডুবে আল রাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরটেংরাইল গ্রামে এ ঘটনা ঘটে। রাফি ঐ গ্রামের আব্দুস সবুরের ছেলে।