নোয়াখালী প্রতিনিধি
জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত করে সাধারণ মানুষকে জিম্মি করে রাখত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকায় আরো কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।