জয়পুরহাট প্রতিনিধি
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা সদরের খঞ্জনপুর মহাশ্মশানঘাট ও সবুজনগর মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ মাদকসেবী ও সাত জুয়াড়িসহ ২৯ জনকে গ্রেফতার করেছে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, রবিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ২৯ জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।