আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় সীমান্তবর্তী জয়রামপট্টি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ব্যবসায়ী সমীর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের সীমান্তবর্তী জয়রামপট্টি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ঐ গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে সমীর মিয়াকে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এসআই শাহজাহান বাদী হয়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।